Picture credit: Penguin book
The Man I Never Met
Author: Elle Cook
এটা কি সম্ভব এমন কাউকে ভালোবাসা যার সাথে আপনি কখনো দেখা ই করেন নি? এক যুবতি এই করবে কিনা করবে না এর প্রেম কাহিনী এক ভুল নাম্বার ডায়াল করার মাধ্যমে খুঁজে পায়...
হ্যানা একদিন এক অজানা ফোন নাম্বার থেকে একটি কল রিসিভ করে। কলটি ছিল এক ব্যক্তির যিনি একটি চাকুরির সাক্ষাতকারের জন্য কল করার সময় ভুলে হ্যানাকে কল করে ফেলে। হ্যানা ব্যাপারটি খুব সাধারন ভাবে নিয়েছিল এবং অজ্ঞাত সেই ব্যাক্তির চাকুরির জন্য শুভকামনা জানায়। কিন্তু হ্যানা কখনো আশা অরে নি যে ঐ ব্যাক্তি পরে একসময় হ্যানার সাথে যোগাযোগ করবে।
পরে একদিন হ্যানা একটি মেসেজ পায় সেই ব্যাক্তি থেকে। তিনি বলেছিলেন যে তার চাকরি হয়ে গিয়েছে এবং খুব শিঘ্রই লন্ডনে মুভ করবেন। হ্যানার তখন একটি হাসি দেওয়া ছাড়া অন্য কোনো কিছু করার ছিল না। খুব শিঘ্রই তাদের মেসেজিং করা পরিনত হল ফোন কলে তারপর ফোন কল থেকে ভিডিও কল এবং তাদের বন্ধুত্ব অন্তরঙ্গতায় পরিনত হতে শুরু করে। ডেভি লন্ডনে আসার এক মাসের মধ্যে তারা সবকিছু শুরু করবে এবং তারা দুজনেই এর ধৈর্য হারিয়ে ফেলছিল।
কিন্তু হান্না যখন বিমানবন্দরে তার সাথে দেখা করতে যায়, তখন ডেভি সেখানে থাকে না--এবং যে কারণে তাদের দুজনের জীবনই মুহূর্তের মধ্যে বদলে যায়। একসাথে তাদের ভবিষ্যত এতটাই অনিশ্চিত যে তারা দুজনেই মুভ অন করার জন্য চেষ্টা করে।
যদিও এটা মনে হচ্ছিল যে তাদের ভালোবাসা চিরতরে হারিয়ে যাচ্ছে কিন্তু তারা দুজনেই সবসময় একে অন্যজনকে নিয়ে চিন্তা করতে থাকে। এখন প্রশ্ন হল ভাগ্য কি আরও একবার দুজনকে একত্রিত করতে সাহায্য করবে, নাকি ডেভি সবসময় সেই মানুষ হবেন যার সাথে হান্নার দেখা হয়নি?