Picture credit: the caffeinated bibliophile
The Bookshop of Secrets
Author: Mollie Rushmeyer
হারিয়ে যাওয়া বইয়ের একটি কালকশন তার পরিবারের উত্তরাধিকার...এবং তার ভবিষ্যত সম্পর্কে সূত্র ধরে রাখে।
হোপ স্প্যারো তার ট্র্যাজিক অতীতকে ছাড়িয়ে যাওয়ার শিল্প আয়ত্ত করেছে, তাছাড়া শিখেছে কোথাও খুব বেশি সময় না থাকার ও অন্য কেউ যেন তার জীবনের নিয়ন্ত্রন না নিতে পারে সে বিষয়ে ও। নিজের পরিবারের ইতিহাস উন্মোচন করার জন্য Wanishin Falls এ আসাকে অনেক রিস্কি মনে করছে। কিন্তু এই ধূলাবালি পূর্ন বইয়ের স্তুপের মধ্যে কোথাও লুকিয়ে আছে এমন একটি বই যা তাকে তার মৃত মায়ের সাথে বেঁধে রাখবে ও লোককথায় শোনা এমন এক গুপ্তধনের সন্ধান দিবে যা ব্যবহার করে সে তার জীবন নতুন করে শুরু করবে।
পুরো বইয়ের দোকান এলোমেলো এবং যিনি এই দোকানের দায়িত্বে আছে তিনি ডিমেনশিয়ার প্রথম পর্যায়ে। কারোই কোনো ধারনা নেই হোপের এই বই কোন জায়গায় আছে। নিজের প্রিয়জন যাদেরকে সে হারিয়েছে তাদের সাথে কানেক্ট হওয়ার একমাত্র মাধ্যম হল এই বই। এবং এই বই খোঁজার জন্য তাকে টাউনের লোকজন থেকে সাহায্য নিতে হবে। যতবারই সে নতুন কোনো গোপন কিছু উন্মোচন করে ততবারই সে এক পা করে এগিয়ে যায় সে কোথা থেকে এসেছে তা বের করার জন্য। কিন্তু যতবেশি সে এই বিচিত্রময় শহরে থাকবে তত বেশি লোক তার হৃদয়ের ফাটল দিয়ে তার ভেতর প্রবেশ করবে। এবং তাদেরকে এই ব্যপারে জানতে দেওয়া হল অনেক বড় একটা রিস্ক।
