এটা সালাফগণের মানহাজ নয়
মুলঃ শাইখ ড. মুহাম্মাদ ইবন উমার ইবন সালিম বাযমূল হাফিঃ
অনুবাদকঃ হাবিব বিন তোফাজ্জল
আমাদের দেশে সালফিরা বা আহালে হাদিসরা আকিদা ও আমলের বিশুদ্ধতায় চিন্তিত হলেও মানহাজের বিষয়ে বেশ উদাসীন । যার ফলে অনেক জগা খিচুরি ধরনের মতামত দেখতে পাওয়া যাই বিশেষ করে ফেচবুকে । বিষয়টা দুঃখের হলেও সত্য যে আমাদের ইলিম অর্জনের অনিহা ও অতি মাত্রায় কিতাব বিমুখিতা এই জন্য সিংহ ভাগ দায়ী ইনশাআল্লাহ ।আকিদার সাথে মানহাজের গুরুত্ব বোঝানোর জন্য বইয়ের ব্যাখ্যাকার ও সম্পাদক আমাদের প্রিয় শায়েখ জাকারিয়া হাফিঃ “উম্মতে মুহাম্মাদির (সঃ) ৭২ ফিরকায় বিভক্ত হওয়ার” হাদিস এনেছেন । আকিদা ও মানহাজ সালাফদের দেখানো পথে না থাকলে যে তা আস্তে আস্তে তা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে প্রথমে ফিরকা বন্দি হতে হবে যা ধীরে ধীরে অনেক সময় দ্বীন ইসলাম থেকে ও সরে যাবে (পৃস্থা-০৮) ।
“এটা সালাফগনের মানহাজ নয়” কিতাবটি মুলত শাইখ বাযমূল হাফিঃ এর আরবি কিতাব “ লাইসা মিন মানহাজিস সালাফ” কিতাবের বঙ্গানুবাদ । বঙ্গনুবাদ করেছেন আমাদের দীনী ভাই হাবিব বিন তফাজ্জল । আর কিতাবখানার অনুবাদ সম্পাদনা ও ব্যাখ্যা করেছেন আমাদের প্রিয় আলেমে দ্বীন শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিঃ ।কিতাব টি তে মোট ৫৪ টি অধ্যায় রয়েছে । যে সব অধ্যায়ের ব্যাখ্যা প্রয়োজন সেই সব অধ্যায় ব্যাখ্যা করেছেন । ব্যাখ্যার মান সরল, সহজবোধ্য । ইনশাআল্লাহ যে কেউ পড়েলেই বুঝতে পারবে । ব্যাখার ক্ষেত্রে দলিল হিসেবে শায়খ ক্রমান্বয়ে কুরআনের আয়াত , রাসুল (সঃ) এর সহিহ হাদিস , সালাফদের বর্ণনা , ও আহালুস সুন্নার সম্মানিত ইমামগনের বর্ণনা প্রদান করেছে । আমাদের দেশীয় পরিপেক্ষিতে মানহাজ গত যে সব সমস্যা দেখা যায় তাঁর পরিস্কার সমাধান পাওয়া যাবে কিতাবটি থেকে । কিতাবটি পর্যবেক্ষণ করলে কিছু বিষয় পাবেন যেগুলা আমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ ।যেমনঃ ইলিম অর্জনের গুরুত্ব , চুপ থাকা , বিনয়ী হওয়া ইত্যাদি । কিতাব টি পড়লে অনুধাবন করতে পারবেন যে দ্বীনের উপরে অটুট থাকতে সালাফদের দেখানো পথ ছাড়া বিকল্প কোন পথ নেই ।
কিতাবের প্রচ্ছদ ডিজাইন সুরুচিসম্পন্ন বিশেষ করে ২ পাশেই মলাট উলটালেই লাল রঙের যে পেজ দেওয়া হয়েছে সে টা । বাঁধায় অসাধারন হয়েছে হার্ড কভার দিয়ে । কিতাবের কাগজের মান ও ফন্টের সাইজ ভাল হয়েছে যা খুব দ্রুত পড়তে ব্যাঘাত ঘটাবে না ।
কিতাবের সাথে সপৃক্ত সবাইকে আল্লাহ সালাফি আকিদা ও মানহাজের উপরে মৃত্যু পর্যন্ত অটুট রাখুক । প্রকাশক সাহেব কে এমন সব গুরুত্বপূর্ণ কিতাব জাতে সামনে আর ও দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক ।
সর্বোপরি বাংলা ভাষায় সালফি মানহাজের উপরে এই স্বতন্ত্র কিতাব খানার ব্যাপক প্রচার প্রসার করা দরকার এতে আমাদের ২ দিক থেকে লাভবান হব ইনশাআল্লাহ । এক বিশুদ্ধ মানহাজ বা সালফদের মানহাজের প্রচার হবে দুই- সালাফি প্রকাশনীর প্রচার ও প্রসার হবে । মূল্যবান কিতাবখানা নিজে সংগ্রহ করি এবং সামর্থ্য থাকলে অন্য ভাইদের কে হাদিয়া ও উপহার হিসেবে দান করি ।
