রাহে বেলায়েত

 



বইঃ রাহে বেলায়েত

লেখকঃ ডঃ খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

২০১৬ সালের ১১ মে, ভার্সিটির হলে দুপুরে লাঞ্চ করার পর টিভির রুমে খবর দেখছিলাম। টিভিতে ব্রেকিং নিউজ এ দেখলাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। ঔ দিনই প্রথম উনার নামটা শুনলাম। এরপর ফেসবুকের অনেক দ্বীনি গ্রুপে উনাকে নিয়ে অনেক পোস্ট চোখে পরল।
আস্তে আস্তে উনার সম্বন্ধে জানতে পারলাম। উনার অনেক ভিডিও লেকচার দেখার সৌভাগ্য হল। ভিডিওগুলোর ভাষা খুব পছন্দ হল। হাসিমুখে প্রতিটি কথা বলার ভঙ্গি অনেক আপন মনে হল। উনার কথাগুলো যত শুনতাম ততই মনে হতে লাগল ছোটবেলা থেকে যে ইসলাম শিখেছি তার মধ্যে অনেক ভূল আছে। অনেক বিষয় আছে যা উনাকে চেনার আগে জানতাম না, বুঝতাম না। মনে হতে লাগল এই লোকটার পরিচয় আগে জানলে অনেক উপকার হত।
উনার বক্তব্যগুলো ইউটিউব এ খুঁজে খুঁজে শুনতে লাগলাম। যতই শুনি ততই উনার প্রতি শ্রদ্ধা বাড়তেই থাকল। এরপর জানতে পারলাম উনি অনেক বইও লিখেছেন। উনার বইগুলো সংগ্রহ করার লোভ সামলাতে পারলাম না। আস্তে আস্তে তার মৌলিক অনেক বই সংগ্রহ করলাম। এর মধ্যে "রাহে বেলায়েত " বইটির সন্ধান পেলাম। বইটি যতই পড়ি ততই মুগ্ধতা বাড়তে থাকল। একজন মুসলিমের দৈনন্দিন জীবন কীভাবে পালন করতে হবে, কীভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, কীভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন, সুন্নাত ভিত্তিক আল্লাহর জীকির কীভাবে করতে হবে সবই আলোচনা করা আছে এই বই এ। সর্বোপরি বেদআত যুক্ত আমল পরিত্যাগ করে কীভাবে একজন মূমিন সুন্নাত ভিত্তিক জীবন পরিচালনা করবে তারই দিকনির্দেশনা এই বই এ দেয়া আছে।
আমার কাছে মনে হয়েছে এই বই এর প্রতিটি লাইনই একজন মুসলিমের জীবনে চলার পথে অমূল্য রত্ন। আমাদের ঈমানকে মজবুত করতে, মহানবী (সাঃ) এর দেখানো পথে নিজেকে পরিচালিত করতে কীভাবে নিজেকে তৈরি করব তা মরহুম ড. আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই বই এ খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছন। প্রতিটি ঈমানদার মুসলিম এর এই বইটি সংগ্রহে রাখা উচিত।
.

কৃতিত্ব: আনিসুল ইসলাম মাহমুদ

Post a Comment (0)
Previous Post Next Post